‘আমার মনে হয়, ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, ‘নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক ছিল। তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয়— ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন।’

গতকাল শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার নিজ বাড়িতে জেলার বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মালেক বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখান করে আমি তাকে (শেখ হাসিনা) শর্ত দিয়েছিলাম, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছর এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তুলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।’

বিএনপির এ নেতা বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম, তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি নেতা জসীম, সিলেট জেলা কৃষকদলের নেতা নান্নু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি