আমার অবস্থা সত্যিই খুব খারাপ : দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যান্সার ধরা পড়ার পরে এক দিকে যেমন শরীরে নানা জ্বালা-যন্ত্রণা রয়েছে। তেমনই এবার তিনি সংক্রমণে আক্রান্ত।

দীপিকা তার নতুন ভ্লগে বিষয়টি ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘আমার অবস্থা সত্যিই খুব খারাপ। রুহানের মতো ইনফেকশন হয়েছে। আমার ক্ষেত্রে তো বিষয়টা আরও গুরুতর। কারণ, আমার ক্যান্সারের চিকিৎসা চলছে। যে কারণে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে গিয়েছে।’

দীপিকার কথায়, ‘চিকিৎসকেরা আমায় আগেই বলেছিলেন, যদি আমার কোনও সংক্রমণ বা জ্বর হয়, তা হলে তার সঙ্গে যেন সেই মুহূর্তে যোগাযোগ করি। আমাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি অ্যালার্জির ওষুধ দেওয়া হচ্ছে। যার ফলে শরীর আরও দুর্বল হয়ে গিয়েছে। আমি আশা করি শীঘ্রই সুস্থ হয়ে উঠব।’

এর আগে দীপিকা জানিয়েছিলেন, তিনি টার্গেটেড থেরাপির ওষুধ খাওয়া শুরু করার এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। এর ফলে, তার আলসার, হাতের তালুতে ফুসকুড়ি, নাক এবং গলায় সমস্যা দেখা দিতে শুরু করেছে। এমনকী, প্রচুর চুলও পড়ছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে দীপিকা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি স্টেজ টু লিভার ক্যান্সারে আক্রান্ত। তার কিছুদিন আগেই তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এও অংশ নিয়েছিলেন। শরীরের ক্রমাগত অবনতির কারণে তাকে মাঝপথে শো ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। পরবর্তীতে লিভার ক্যান্সারের কথা জানতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা