আমলকি জুসের আট গুণ

photo-1457014147স্বাস্থ্য ডেস্ক : আমলকির উপাকারিতা তো আমরা প্রায় সবাই জানি। তাই আমলকি থেকে তৈরি করা জুসেরও রয়েছে সমান উপকারিতা। আমলকির জুস লিভারের কার্যক্রম ভালো রাখে, হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া এর আছে আরো অনেক গুণ। এনডিটিভির স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে আমলকির জুসের আট উপকারের কথা।

১. দিল্লির ওজন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডা. গার্জি শর্মার মতে, ফ্লু ও কফ দূর করতে আমলকির জুস বেশ শক্তিশালী ঘরোয়া ওষুধ। দুই চা চামচ আমলকির রস মধু দিয়ে প্রতিদিন খেলে কফ ও ঠান্ডা প্রতিরোধ হয়। পানির মধ্যে এক চা চামচ রস নিয়ে দুই বেলা গার্গল করলে মুখের আলসার দূর হয়।

২. নিয়মিত আমলকির জুস খেলে শরীরের বাজে কোলেস্টেরল কমে। এর মধ্যে থাকা এমাইনো এসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়।

৩. এটি ডায়াবেটিস রোগীদের বেশ উপকার করে। এ ছাড়া অ্যাজমা কমাতেও সাহায্য করে।

৪. বিশেষজ্ঞরা বলেন, এলকেলাইন প্রকৃতির জন্য হজমকে ভালো করে এবং শরীর পরিষ্কার করতে সাহায্য করে।

৫. এটি লিভারের কার্যক্রম ভালো রাখে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়।

৬. ভিটামিন সি বাদেও এর মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাসের জন্য এটি একটি পুষ্টিকর পানীয়ও বটে।

৭. আমলার মধ্যে থাকা এমাইনো এসিড ও প্রোটিন চুল বৃদ্ধিতে সাহায্য করে; এটি চুলপড়া প্রতিরোধ করে।

৮. আমলকির রস তুলায় ভিজিয়ে মুখে লাগান। এতে দাগ, ব্রণ দূর হবে। এ ছাড়া আমলকির জুস মুখের ছিদ্রভাব দূর করে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা