আবারও সিনেমা থেকে বাদ দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও বারবার বাদ পড়ছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি তিনি বাদ পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবি থেকে। শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

এর আগেও দীঘির সঙ্গে ঘটেছে এমন ঘটনা। চুক্তিবদ্ধ হয়েও তিনি বাদ পড়েছিলেন ‘সুড়ঙ্গ’ ও ‘টগর’ সিনেমা থেকে। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ ছবির কথা দীঘি নিজেই জানিয়েছিলেন। ছবিটিতে তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। আর গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতে তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে।

‘দেনা পাওনা’ থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে দীঘি কোনো কথা বলতে না চাইলেও ছবির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’ তবে এর আগে ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারত্বের অভিযোগ তুলেছিলেন। ‘সুড়ঙ্গ’ ছবিতে বাদ পড়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফি।

কিন্তু ‘দেনা পাওনা’র পরিচালক স্পষ্ট করে বলেন, ‘এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।’ সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন। তার বিপরীতে দীঘির পরিবর্তে এখন কাজ শুরু করেছেন প্রভা।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা