আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র আসার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এতে আরও বলা হয়, হামলা প্রতিরোধে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে যাচ্ছে।

জারি করা বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্ক করেছে আমেরিকা। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের সতর্কতা লেভেল-৪ এ উন্নীত করেছে আমেরিকা।

জারি করা বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিজেদের নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি