আবারও কি পর্দায় ফিরছেন রণবীর-দীপিকা?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের রূপালি পর্দায় তাদের রসায়ন মানেই বক্স অফিসে ঝড়। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও পর্দায় রণবীর-দীপিকা জুটির জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’ এই জুটির প্রতিটি কাজই দর্শক মনে গেঁথে আছে। তবে মাঝে কেটে গেছে অনেকগুলো বছর।

ব্যক্তিগত জীবনেও তারা এখন আলাদা পথের পথিক। কিন্তু ভক্তদের মনে এখনো একটাই প্রশ্ন প্রিয় এই জুটিকে কি আর কখনো এক ফ্রেমে দেখা যাবে? সম্প্রতি নিজের জন্মদিনে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা বার্তার জবাবে নিজের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। অনুরাগীরা যখন তার কাছে রণবীর কাপুরের সঙ্গে পুনরায় কাজ করার আবদার জানান, তখন দীপিকা রহস্যময় হাসি দিয়ে উত্তর দেন।

অভিনেত্রী জানান, রণবীর কাপুরের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো কিছুই চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন পর দীপিকার মুখে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

তাদের মতে, ভালো গল্প আর স্ক্রিপ্ট পেলে আবারও পর্দায় পুরোনো সেই জাদু ফিরিয়ে আনতে পারেন এই সাবেক জুটি। এদিকে গত বছরের অক্টোবর মাসে বিমানবন্দরে হঠাৎ দেখা গেছে রণবীর ও দীপিকাকে। সেই সময় তিক্ততা ভুলে একে-অপরকে উষ্ণ আলিঙ্গন করেছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি