আফগানিস্তান সিরিজে সৌম্যকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ চলাকালেই পাঁজরে চোট পান অধিনায়ক লিটন দাস। সে কারণে খেলতে পারেননি সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। পরে ছিটকে যান আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। লিটন না থাকায় টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। তাকেসহ আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ২ অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। সিরিজে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজটি হবে শারজায় আর ওয়ানডে আবু ধাবিতে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর।

চোট কাটিয়ে লিটনের দলে ফিরতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। তাই আফগান সিরিজেও অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। জানা গেছে, টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও লিটনের থাকার সম্ভাবনা কম। দ্রুতই দেশে ফিরে আসতে পারেন তিনি। আর সৌম্যকে দলে নেওয়ার কারণ, এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ ফর্ম। আগামী মঙ্গলবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা সৌম্যর।

লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন জাকের আলি। এশিয়া কাপেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল-

জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. ই দেশে ফিরে আসতে পারেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি