আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে হারানোর পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আজ রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। বাংলাদেশের সামনে আজ আফগানিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে আজ প্রতিশোধও নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। দ্বিতীয়বারের মতো ৩ ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে দুই দল। প্রথম সিরিজটি হয়েছিল ২০১৮ সালে। ভারতের দেরাদুনে হওয়া সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই অপমান এবার ফিরিয়ে দেওয়ার পালা বাংলাদেশের।

এছাড়াও গত ১০ বছরে এই প্রথম সংযক্ত আরব আমিরাতে সিরিজ হারল আফগানিস্তান। এর আগে সবশেষ ২০১৫ সালে দেশটিতে সিরিজ হেরেছিল দলটি। এরপর জিতেছে টানা ৯ সিরিজ। এর মধ্যে একবার হারায় পাকিস্তানের মতো দলকেও।

দুই দলের একাদশ

আফগানিস্তা: রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, দরবেশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, বশির আহমেদ, ওয়াফিউল্লাহ তারাখিল ও আবদুল্লাহ আহমেদজাই।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি