আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আয়ারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের সংঙ্গে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল আয়ারল্যান্ড। তবে বুধবার আফগাদের তিন উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফিরছে দলটি।

টস জিতে আজ শুরুতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। দলটির ছুড়ে দেওয়া ২২১ রানের জবাবে সাত উইকেট হারিয়ে ও ১৯ বল বাকি থাকতে জয় পায় উইলিয়াম পোর্টারফিল্ডের আয়ারল্যান্ড।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২০ রান করে আফগানরা। আইরিশ বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। কিন্তু নবীর ৪১, শফিকুল্লা ৪২ এবং দাওলাত জাদরান ৪১ করলে লড়াই করার মতো পুঁজি পায় তারা। বল হাতে আইরিশ বোলার ও’ব্রাইন একাই নেন চারটি উইকেট।

খেলতে নেমে কেভিন ও’ব্রাইনের অপরাজিত ৭২ রানে ভর করে জয় তুলে নেয় আইরিশরা। গ্রে উইলসন করেন ৪১ রান। শুরুতে নামা জয়েসি ২৪ ও স্টারলিং করেন ২৮ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান গ্যারি উইলসনের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী চারটি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা