আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানের অন্য শাখাগুলো কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য শাখা থাকলে সেগুলোর কার্যক্রমে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রোগী সেবায় গাফিলতির কারণে দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০