আজ আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

news-image

ক্রীড়া ডেস্ক : অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ হওয়ায় ট্রফি স্পর্শ করার সেই সুযোগ নেই হামজা রাকিব হোসেন-জামাল ভূঁইয়াদের।

তবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ ট্রফি আগামীকাল বাংলাদেশে আসছে।

একদিনের জন্য আসছে সোনালী ট্রফিটা। সফরে প্রতিনিধি হিসেবে আসছে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। এর আগেও তিনবার এসেছে বিশ্বকাপ ট্রফি। আজ সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান হবে।

পরে ট্রফিটি রাখা হবে ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে। বেলা দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোনালি ট্রফিটা সেখানে থাকবে।
সোনালি ট্রফির সঙ্গে শুধু খেলোয়াড়রা নন, দর্শক-সমর্থকরাও ছবি তোলার সুযোগ পাচ্ছেন। একদিনের জন্য ট্রফিটা বাংলাদেশে আসছে কোমল পানীয় কম্পানি কোকা-কোলার সৌজন্যে।

কাছ থেকে দেখা ও ছবি তোলার জন্য একটা ক্যাম্পেইন চালু করেছে কোকা-কোলা। ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশ নিতে দর্শকদের এক লিটার কোকা-কোলা কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে।
স্ক্যান করা মাত্রই ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ওয়েবপেজে নিয়ে যাবে। এরপর ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি জমা দিয়ে বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিলে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকেট জিতবেন।

ক্যাম্পেইনটি গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি ২০২৬ সালে শেষ হয়েছে। প্রতি ৯০ মিনিটে একটি টিকিট জেতার সুযোগ পেয়েছে প্রত্যেকে।
১৫০ দিনের ট্যুরে ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫ টি স্থানে ট্রফিটি প্রদর্শিত হবে। এ ছাড়া পাঁচটি সংস্করণে ইতিমধ্যে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৮২টিতে সফর করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি