আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আগাম ভোট দিতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে দেশজুড়ে কর্মসূচি পালন করেছেন ‘নো কিংস’ আন্দোলনের সমর্থকেরা। শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ বাড়ানো এবং ভোট দেওয়ার বিষয়ে সচেতন করা।
‘নো কিংস: ভোট আর্লি’ শীর্ষক এ উদ্যোগে নাগরিকদের আগাম ভোটের পরিকল্পনা করতে এবং ভোটদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তথ্য জানতে আহ্বান জানানো হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা নয়; বরং যোগ্য নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার একটি উদ্যোগ।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে নির্বাচনের নির্ধারিত দিনের আগেই ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় ডাকযোগে ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এ ব্যবস্থায় সীমাবদ্ধতা আরোপের প্রচেষ্টাও চালিয়েছেন তিনি। যদিও নিজের দায়িত্ব পালনের সুবিধার্থে ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমের যুক্তি দিয়েছেন ট্রাম্প।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন। তবে সে সময় তার অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন জরিপে ইঙ্গিত মিলেছে, ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত হলে রিপাবলিকানরা রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারেন। কারণ, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এ পদ্ধতিতে ভোট দেওয়ার প্রবণতা তুলনামূলক বেশি।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্প প্রশাসন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা। জনমত জরিপে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে ফিরে যাওয়ার সম্ভাবনা দেখা গেলেও সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা এখনো জোরালো।
এ নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। তাই ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়েও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত