আকু বিল পরিশোধের পর কমলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

news-image
অনলাইন ডেস্ক : এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এসেছে। এখন দেশের রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩৪.১৪ বিলিয়ন ডলার। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, মার্চ ও এপ্রিল মাসের আকুর বিল পরিশোধে মোট ১,৫১৪.৯৪ মিলিয়ন ডলার (প্রায় ১.৫১ বিলিয়ন ডলার) ব্যয় হয়েছে। এর ফলে ১০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪,১৪০.০২ মিলিয়ন ডলার বা ৩৪.১৪ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৯,৪৭৯.২৭ মিলিয়ন ডলার বা প্রায় ২৯.৪৭ বিলিয়ন ডলার। এর আগে, ৭ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫,৬১৬.৬৯ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩০,৯৬০.০৪ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি