আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে র‍্যাব। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)কাছে হস্তান্তর করলে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে র‍্যাব-১ তাকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে। গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি।’

জেবুন্নেসা আফরোজ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি শওকত হোসেন হিরণের স্ত্রী। এমপি থাকা অবস্থায় ২০১৪ সালের ৯ এপ্রিল মারা যান হিরণ। পরে ওই আসনের এমপি হন তার স্ত্রী জেবুন্নোসা। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি