আওয়ামী লীগ নেতা বিকাশ ঘোষ গ্রেফতার

news-image

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) বিকাশ কুমার ঘোষকে গ্রেফতার করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে স্ত্রী-সন্তানসহ দেশে ফিরলে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ১৩ মে বিকাশ কুমার ঘোষ ভারতে প্রবেশ করেন। পরে ২০ মে তার বিরুদ্ধে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার বিষয়টি অগ্রাহ্য করে তিনি শনিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়েন।

নেত্রী বর্ষার ওপর হামলা: মামলা ৩, গ্রেপ্তার ৬, ওসি প্রত্যাহার
গ্রেফতারের পর তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর। তিনি জানান, বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় একটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি