আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

news-image

অনলাইন ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার মতো কোনো সমস্যা দেখা যায়নি। এই মন্তব্য তিনি সোমবার বিকেলে ট্রাইবুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে জানান।

আইনমন্ত্রী জানান, এটি তার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ট্রাইবুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে ট্রাইবুনালের চলমান কার্যক্রম এবং প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ায় সম্ভাব্য সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স ৬৭ থেকে ৬৫ করার প্রস্তাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সংসদীয় বিশেষ কমিটিতে উত্থাপিত হয়েছে, তবে আলোচনা করার ফোরাম এটি নয়। সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটিতে বিষয়টি আলোচনা করা হবে।”

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০