আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

news-image

উপকরণ

আইড় মাছ — ৮ টুকরা
পেঁয়াজ কুচি — ২টি
রসুন বাটা — ১ চা-চামচ
জিরা বাটা — ১ চা-চামচ
ধনে গুঁড়া — ১ চা-চামচ
মরিচ গুঁড়া — ১ চা-চামচ
হলুদ — ১ চা-চামচ
মৌরি গুঁড়া — ½ চা-চামচ
কাঁচামরিচ — ৪–৫টি
তেল — ১ কাপ
লবণ — স্বাদমতো
ধনেপাতা — পরিমাণমতো
পানি — প্রয়োজনমতো
রান্নার পদ্ধতি

মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। রসুন, জিরা, ধনে, মরিচ, হলুদ, মৌরি ও লবণ দিয়ে মাছ মেখে কিছুক্ষণ রেখে দিন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন।
সামান্য পানি দিয়ে মেরিনেট করা মাছ ও মসলা কড়াইয়ে দিন।
মাঝারি আঁচে সাবধানে মাছ উল্টে-পাল্টে ভালোভাবে কষিয়ে নিন।
প্রয়োজনমতো পানি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন।
মাছ সিদ্ধ হয়ে ঝোল ঘন ও মাখামাখা হলে ধনেপাতা ছড়িয়ে চুলা বন্ধ করুন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। মৌরি গুঁড়াই এই রান্নার বিশেষ স্বাদ ও ঘ্রাণের মূল উপাদান।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০