অল্পের জন্য প্রাণে বাঁচলেন রিহানা

news-image

বিনোদন ডেস্ক : অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত পপ তারকা রিহানা। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে তার বিলাসবহুল বাসভবন লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে এক দুষ্কৃতকারী। রোববার (৮ মার্চ) দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে এক অজ্ঞাতনামা নারী রিহানার বাড়ির সামনে আসেন। গাড়ি থেকে নেমেই তিনি বাড়ির দেয়াল ও মূল ফটক লক্ষ্য করে পর পর সাত রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।

হামলার পরপরই বিশেষ অভিযানে নামে পুলিশ। ঘটনার স্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অভিযুক্ত নারীর গাড়িটি শনাক্ত করা হয় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৩০ বছরের কাছাকাছি। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে একটি ‘অ্যাসাল্ট রাইফেল’-এর বাক্সও উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা, তা এখনো স্পষ্ট নয়।

সৌভাগ্যবশত এই হামলায় রিহানা বা তার পরিবারের কেউ আহত হননি। তবে এ ঘটনার পর থেকে শিল্পী ও তার ভক্ত মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। ৩৭ বছর বয়সী এই বার্বাডিয়ান গায়িকা ও সফল উদ্যোক্তা বর্তমানে তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তিন সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই বসবাস করছেন।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে রিহানা এখন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারী শিল্পী। তার ‘ফেন্টি বিউটি’ ব্র্যান্ড বিশ্বজুড়ে সমাদৃত। এর আগে গত বছর তৃতীয় সন্তানের মা হয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সাম্প্রতিক এই হামলা কেন এবং কীভাবে হলো, তা নিয়ে ব্যাপক তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি