অলিম্পিক ক্রিকেটে খেলবে ৬টি দেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেসে এবার কয়টি দেশ অংশ নেবে তা ঠিক হয়ে গেল। বুধবার রাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, স্বর্ণের পদকের জন্য লড়াই হবে ছয়টি দেশের।

সবশেষ ১৯০০ সালের অলিম্পিকে ছিল ক্রিকেট। তবে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল সেবার। দীর্ঘ দিন ধরেই ক্রিকেটকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল আইসিসি। তা সফল হয়েছে। ছয়টি দল খেলবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ ও নারী দুই বিভাগের ক্ষেত্রেই সংখ্যাটি একই থাকছে। প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য।

অবশ্য এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন কীভাবে হবে তা এখনও জানানো হয়নি। আইসিসির অধীনে ১২টি পূর্ণ সদস্য দেশ রয়েছে। এ ছাড়া ৯০টিরও বেশি দেশ সহযোগী সদস্য হিসাবে রয়েছে, যারা মূলত টি-টোয়েন্টিতে খেলে। আয়োজক হিসাবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে যুক্তরাষ্ট্র। বাকি দেশগুলিকে যোগ্যতা অর্জন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি