অভিবাসীরা আমাদের বড় সম্পদ, তাদের মাধ্যমে সরকার বিপুল পরিমান রেমিটেন্স আয় করছে -জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

Remitance॥বার্তা কক্ষ॥ জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, অভিবাসীরা আমাদের বড় সম্পদ, তাদের মাধ্যমে সরকার বিপুল পরিমান রেমিটেন্স আয় করছে। তার দেশকে সমৃদ্ধ করছেন, জিডিপিতে অবদান রাখছেন। অভিবাসীদের কল্যাণে সরকার নানা মুখী পদক্ষেপ গ্রহন করছে। সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য অভিবাসীদের প্রতি আহবান জানান। তিনি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাক আয়োজিত নিরাপদ অভিবাসন নিশ্চিত করেন আমাদের করনীয় জেলা পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এস এম শাহীনের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ ছাল্লাল’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পাসপোর্ট অধিপ্তরের সহকারী পরিচালক রাজ আহম্মেদ, ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার নকিত রাজিব আহম্মেদ। এতে অন্যাদেও মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোঃ আরজু, প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার তারেক মোহাম্মেদ, ব্রাকের সিনিয়র অফিসার আব্দুল মালেক, সাংবাদিক তোফাজুর হোসেন ও জেলা সমাজ কল্যান অধিপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সহ অভিবাসী প্রতিনিধিরা। কর্মশালায় সরকারী কর্মকর্তা, অভিবাসী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা