অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : দেশের অভিনয় জগতের পরিচিত মুখ এবং অভিনয়শিল্পী সংঘের সদস্য বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে বৈদ্যনাথ সাহার বিষয়টি জানান অপু। তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা। এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি সহকর্মী ও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার হঠাৎ চলে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্ডাস্ট্রির বহু সহকর্মী এবং তার ভক্ত-অনুরাগীরা রাশেদ মামুন অপুর সেই পোস্টে মন্তব্য করে শোক প্রকাশ করছেন। সবার প্রিয় এই অভিনেতার মৃত্যুতে বিনোদন অঙ্গনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি