অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়াও ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪ শতাধিক কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে এবং থাকবে। এছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা