অবরোধ-গরম : নগর জুড়ে তীব্র যানজট,ক্ষুদ্ধ রাজধানীবাসী

news-image

স্টাফ রিপোর্টার : সকাল থেকে তীব্র গরম আর যানজটে নাস্তানাবুদ রাজধানীবাসী। গতকাল সকাল থেকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে বনানীসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট দেখা যায়।
এছাড়াও গুলশান, মহাখালীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে। একই সময়ে রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধে নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সকাল ১১টা থেকে তারা সড়কে বসে থাকায় গাবতলী থেকে আগত পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে তীব্র যানজটে অবরুদ্ধ যানবাহন। তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার শাহবাগ অবরোধ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেয়। গতকাল বিকাল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীজুড়ে সৃষ্ট এই সংকটে সাধারণ মানুষ পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। অফিসগামীদের অনেকেই যানজটে আটকে সময়মতো কাজে পৌঁছাতে পারেননি। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে। অনেকে নিকটবর্তী গন্তব্যে হেঁটে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি আরও অসহনীয় হয়ে উঠেছে। বনানী থানার ওসি মেহেদী হাসান জানান, শ্রমিকরা আউটগোয়িং লেনে অবস্থান নেওয়ায় উত্তরামুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
যানজটে অপেক্ষমাণ যাত্রীরা বলেন, ঢাকা শহরে যানজট নিত্য বিষয়। তার ওপর সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে যানজট আরও বেড়েছে। তাছাড়া এই যানজটের মধ্যে দাঁড়িয়ে রোদের তীব্র তাপ পোহাতে হচ্ছে। একেবারে অস্থির লাগছে। কী করবো ভেবে উপায় পাচ্ছিনা। কিছু থেকে কিছু হলেই সড়ক অবরোধের এই প্রবণতা আমাদের দেশ থেকে আর গেলো না।
আগারগাঁও থেকে গুলশান যাচ্ছিলেন সৌরভ আহমেদ। তিনি বলেন, আগারগাঁও থেকে গুলশান-১ পর্যন্ত যেতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। একদিকে যানজট অন্যদিকে ভ্যাপসা গরম। একেবারে হাঁপিয়ে উঠেছি। আবুল বাশার নামের আরেকজন পথচারী বলেন, সকালের দিকে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজকেন্দ্রিক যানবাহনের চাপ থাকে, সেই চাপ প্রধান সড়কগুলোতে গিয়ে পড়ে। যার ফলে প্রতিনিয়ত যানজট হয়। এর মধ্যে যদি কেউ সড়ক অবরোধ করে তাহলে সেই যানজটের মাত্রা তিন গুণ বেড়ে যায়। ভোগান্তি পড়তে হয় আমাদের মত সাধারণ নাগরিকদের। তার ওপর আজকের রোদের তীব্রতা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বলেন, বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে ভিসি মহোদয় এসেছিলেন। এরপর তাদের মধ্যে আলোচনা হয়েছে। পরে তারা ক্যাম্পাসে ফিরে যান। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
সড়কে কোনও আন্দোলনকারী নেই দাবি করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার রাসেল বলেন, সকালে সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে। তাদের ৩০ জনের একটি টিম বিজিএমই-তে গিয়েছে। সেখানে বিকাল ৩টার দিকে শ্রমিক প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের নেতা এবং মালিক প্রতিনিধি সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি