অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ঝলমলে আলোর নিচে যে অন্ধকার বাস্তবতা লুকিয়ে থাকে, সেটিই প্রকাশ করলেন অভিনেত্রী মৌনী রায়। জানান, ক্যারিয়ারের শুরুতে ২১ বছর বয়সে অডিশন দিতে গিয়ে তাকে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হতে হয়; যা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী রায় বলিউডের ভেতরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। মৌনী জানান, তখন তার বয়স ২১ থেকে ২২ বছর। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। মৌনী জানান, সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সেই কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন।

মৌনী বলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি, আর তারপর এক দৌড়ে নীচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনও মনে পড়ে।’

যদিও মৌনী সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে, সেটা প্রকাশ করেছেন।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌনীর। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি