অটোরিকশা নিয়ে সরকারের নতুন ভাবনা

news-image
নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ করে দেশের সড়কে ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জীবিকা ও মানবিক বিষয় বিবেচনায় চালকদের তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা সম্ভব নয়। তাই এসব যানবাহনকে ধাপে ধাপে মহানগর এলাকার বাইরে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের অভাবে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের বিকল্প ব্যবস্থা ছাড়া রাস্তাঘাট থেকে সরিয়ে দিলে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য এমন একটি সমাধান খুঁজে বের করা, যাতে চালকদের কর্মসংস্থান বজায় থাকে এবং একই সঙ্গে নগর এলাকায় যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব কমে আসে। এজন্য পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে অটোরিকশাগুলোকে মহানগরের বাইরে পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। অটোমেশনভিত্তিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ফলে রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং নগরবাসী এর সুফল আরও স্পষ্টভাবে অনুভব করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি