১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

news-image

অনলাইন ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। ঘোষিত নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন মূল্য সমন্বয়ের পাশাপাশি এলপিজি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের চার্জও বাড়ানো হয়েছে। আমদানিকারকদের মজুত ও বোতলজাতকরণ খরচ ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। একই সঙ্গে ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি করেছে কমিশন। প্রতি লিটারের মূল্য ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা। নতুন মূল্যবৃদ্ধির ফলে এলপিজি ও অটোগ্যাস ব্যবহারকারীদের জ্বালানি ব্যয় আরও বাড়বে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫