রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব–হাজী মোঃ জমসেদ

Haji Jamshed Photo Newsবার্তা কক্ষঃপবিত্র মাহে রমজান শুরু হয়েছে। রহমতের দশ দিন চলছে। আমরা যারা জীবিত এবং এই রমজান পেয়েছি অবশ্যই আমরা সৌভাগ্যবান। কারণ  আল্লাহ তাঁর পবিত্র গ্রন্থ আল কোরআনে এ প্রসঙ্গে বলেছেন, রোজা আমার, এবং আমিই তার প্রতিদান দেবো। আমরা জানি নামাজ বেহেশতের চাবি। তার মানে নামাজ পড়লে বেহেশত পাওয়া যাইতে পারে। আর রোজা রাখলে কি পাওয়া যাবে তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। এদিক দিয়ে বিচার করলে বছরের একটি মাস রমজান অতন্ত সম্মানের, মর্যাদার দাবি রাখে।
রোজা হওয়ার প্রায় এক সপ্তাহ আগে, একদিন শহরের মাইকিং শুনলাম। মাইকিংয়ের শুরুটা এই রকম ঈদ মোবারক, ঈদ মোবারক। তারপর একটি মার্কেটের কেনাকাটার আকর্ষণীয় প্রলোভন দিয়ে বিজ্ঞাপন প্রচার করা হইল। আমি এই মার্কেটের বিজ্ঞাপন প্রচারের বিষয়ে কোন মন্তব্য করব না। তবে রোজা শুরু আগে ঈদের প্রচারটা আমার কাছে বেখাপ্পা মনে হলো।
এবার মানুষের চলাচলের জন্য শহরের ফুটপাতগুলো পরিস্কার করে কর্তৃপক্ষ বেশ ভালো কাজ করেছে। তার চেয়েও ভাল কাজ করেছে ফুটপাতের ব্যবসায়ীদের নতুন জায়াগায় ব্যবসা করার সুযোগ দান করে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
আমাদের সমাজ ব্যবস্থা আগের চেয়ে অনেক বদলে গেছে। এর ফলে বাজারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দেখা যায়। এক্ষেত্রে আমি মা বোনদের প্রতি আহবান জানাব, আপনারা প্রয়োজনীয় কাজে অবশ্যই বাইরে আসবেন। তবে নিজের শালীনতা বজায় রেখে আসচেন। চলাফেরাতে নিজের ওজন বজায় রাখবেন। পর্দা করে আসবেন কারণ রজমান মাস অন্য সকল মাসের চেয়ে অধিক সম্মানের। তাই এই মাসকে সম্মান জানোর স্বার্থেই আমাদের নারীদের পর্যাপ্ত পর্দা করা দরকার। হয়তো দেখা যাবে সঠিকভাবে পর্দা করার অভ্যাস এই পবিত্র মাসের ওসিলায় তৈরী হয়ে যাবে। রোজাদার যথা সম্ভব কথা কম বলবে। দরদ বেশি পড়বে। গীবত করবে না। বেশি বেশি নফল নামাজ, ওমর কাজা নামাজ আদায় করা আমাদের অবশ্যই কর্তব্য। সম্ভব হলে সাধ্য মত দান খয়রাত করা। গরীব, এতিম, মিসকিনদের প্রতি দয়া দেখানো। পারত পক্ষে এ মাসে কথায় এবং কাজে কাউকে কষ্ঠ না দেয়া। হালাল উপার্জন করা। হারাম বর্জন করা। সত্য কথা বলা। এর ফলে আমরা যদি বাকি দিনগুলিতে রমজান মাসের মতো চলবার শিক্ষা নিতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে। সবশেসে এই পবিত্র মাসে আল্লাহ আমাদেরকে বেশি করে নেক আসল করার তৌফিক দান করুন।- আমিন

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান