মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে আবারও সড়কে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকালে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সকালে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় জড়ো হন। এ সময় মিরপুর-১০ নম্বর এলাকা থেকেও আরেকটি দল বিক্ষোভের প্রস্তুতি নেয়। পুলিশের বাধার মুখে দুই পক্ষের শ্রমিকেরাই ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জরিনা খাতুন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। রোববার মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ