ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, বাড়ছে মানবিক সংকট

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সংঘাত ও সহিংসতা বেড়ে যাওয়ায় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বাস্তুচ্যুতদের অধিকাংশই গত দুই মাসের মধ্যে নিজেদের বসতভিটা ছেড়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত পরিবারগুলো নিরাপদ আশ্রয় খুঁজে পেতে এবং খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে চরম দুর্ভোগের মুখে পড়েছে। বিভিন্ন এলাকায় প্রবেশের ওপর বিধিনিষেধ থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে উঠেছে।
আইওএমের ইয়েমেন মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ জানান, দীর্ঘদিনের সংঘাতের মধ্যেও দেশটির সাধারণ মানুষকে বারবার ঘরবাড়ি ছাড়তে হচ্ছে। অনেক পরিবার কোনো প্রয়োজনীয় সামগ্রী নেওয়ার সুযোগ না পেয়েই শুধু পরনের কাপড় নিয়ে নিরাপদ স্থানের খোঁজে বেরিয়ে পড়ছে।
তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত অর্থায়ন না পেলে হাজারো পরিবার প্রয়োজনীয় মানবিক সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের গৃহযুদ্ধে ২০২২ সালে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। এতে দেশটির দীর্ঘদিনের মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫