আশুগঞ্জের বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে পোনা মাছ

fish॥বার্তা কক্ষ॥ কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই আশুগঞ্জের বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পোনা মাছ। শুধু তাই নয়, উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পিরানহা। অবাধে পোনা মাছ বিক্রির ফলে মাছের বংশ দ্রুত হ্রাস পাচ্ছে। সরজমিনে দেখা গেছে, আশুগঞ্জ বড় বাজার, রেলগেইট বাজার, চর-চারতলা স্টেশন রোড বাজার, যাত্রাপুর বাজার, সোহাগপুর বাজার, বেড়তলা বাজারসহ বিভিন্ন বাজারে শোল, গজার, টাকি মাছের পোনা বিক্রি হচ্ছে। এছাড়াও রুই, কাতলসহ বিভিন্ন মাছের পোনা বিক্রি হচ্ছে। যা বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। উপজেলার ভোজন রসিকরা চড়া দামে শোল, গজার ও টাকি মাছের পোনা কিনে তৃপ্তির ঢেকুর তুলছেন। পোনা মাছ বিক্রয় বন্ধে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা