অভিজ্ঞ পুরুষকেই ডেটিংয়ের জন্য পছন্দ করে নারী

we1আগে প্রেমের বা ডেটিংয়ের অভিজ্ঞতা আছে এমন পুরুষরাই নারীদের কাছে বেশি আকাঙ্ক্ষিত। অতীতে প্রেম বা ডেটিংয়ের অভিজ্ঞতা নেই, এ ধরনের পুরুষদের চেয়ে নারীরা অভিজ্ঞতাসম্পন্ন পুরুষদেরই বেশি পছন্দ করে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
অস্ট্রেলিয়ান সেই গবেষণায় আরও উঠে এসেছে, কোনো পুরুষকে নারীরা বেশি আকাঙ্ক্ষিত হিসেবে মনে করে যদি তার চেয়ে কয়েকজনের সঙ্গে বেশি প্রেম করার অভিজ্ঞতা থাকে সে পুরুষের।
তবে তা যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পুরুষের দাম আবার কমে যেতে পারে। বিশেষ করে গত চার বছরে যদি পুরুষটি পাঁচজন সঙ্গীর সঙ্গে ডেটিং করে তাহলে তার আকর্ষণ কিছুটা কমে যায় বলে এ গবেষণায় উঠে এসেছে।

পত্রটির মূল লেখক ও জেমস কুক ইউনিভার্সিটির পিএইচডি প্রার্থী রায়ান অ্যান্ডারসন বলেন, প্রাণীজগতে ‘সঙ্গী নকল করা’ একটি বহুল প্রচলিত বিষয়। তবে মানুষের ক্ষেত্রে এ বিষয়টি সেভাবে গবেষণা করা হয়নি।

গবেষকরা জানান, ‘গবেষণায় দেখা গেছে, নারী সব সময় পুরুষ পছন্দ করার ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় না। আর এক্ষেত্রে যার রোমান্টিক ইতিহাস রয়েছে তার আকর্ষণ বেশি থাকে।’

এ গবেষণায় ১২৩ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়।

 
 

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক