,

৩৩ ভবনে ধসে চীনে নিখোঁজ ৯১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনঝেন শহরে ভূমিধসের ঘটনায় একটি ইন্ড্রাস্টিয়াল পার্কের ৩৩টি ভবন ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৯১ জন নিখোঁজ রয়েছেন।

বিবিসি ও সিএনএন সূত্রে জানা যায়, গুয়াংডং প্রদেশের ওই শহরে রোববার ভূমিধসের ঘটনা ঘটে। এতে আটকা পড়া লোকদের মধ্য থেকে ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ৫৯ পুরুষ ও ৩২ নারী নিখোঁজ রয়েছেন।
ভূমিধসের পরপরই ওই এলাকা থেকে প্রায় ৯০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ১১টি উদ্ধারকারী দল। পুলিশ ও স্বেচ্ছাসেবীসহ মোট ৭০০ লোক উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
উদ্ধার কাজে চারটি ড্রোন ও ৩০টি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে একটি উদ্ধার অভিযান কমান্ড সেন্টার ও তিনটি চিকিৎসা শিবির স্থাপন করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নির্মাণ বর্জ্যের বিপুল স্তূপ ধসে পড়লে ভবন ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১