একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটে উড়োজাহাজের পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই এয়ারলাইন্সের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দেওয়ার অভিযোগও উঠেছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে সেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজে সিট, মেঝে, কার্পেট, টয়লেট ও ট্রে টেবিল যথাযথভাবে পরিষ্কার রাখা হচ্ছে না। কোথাও কোথাও ছারপোকার উপদ্রব এবং দুর্গন্ধের কারণে যাত্রীদের ভ্রমণ অস্বস্তিকর হয়ে উঠছে।
গত বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডর মো. মনিরুল ইসলামের স্বাক্ষরে এ বিষয়ে নির্দেশনাপত্র জারি করা হয়। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, একই এয়ারলাইন্সের অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের উড়োজাহাজ ও সেবা দেওয়া হয়, বাংলাদেশ রুটেও একই মান বজায় রাখতে হবে। যাত্রীদের আরাম, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা যাবে না।
বেবিচক আরও জানিয়েছে, প্রতিটি ফ্লাইট পরিচালনার আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। সিট, কার্পেট, মেঝে, টয়লেট ও ট্রে টেবিলসহ যাত্রীদের ব্যবহৃত সব জায়গা নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
বিশেষ করে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং যাত্রীদের ব্যবহারের উপযোগী পরিচ্ছন্ন কেবিন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, কেবিনের প্রতিটি অংশে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে উড়োজাহাজের মান ও যাত্রীসেবার পাশাপাশি বিমানভাড়ার বিষয়টিও পর্যালোচনায় এনেছে বেবিচক। সংস্থাটির পর্যবেক্ষণে কিছু রুটে দূরত্ব ও সেবার মানের তুলনায় বেশি ভাড়া নেওয়ার বিষয়টি উঠে এসেছে।
এ অবস্থায় বাংলাদেশ থেকে আসা-যাওয়া করা ফ্লাইটে উড়োজাহাজের মান, পরিচ্ছন্নতা, যাত্রীসেবা ও ভাড়ার বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের মতে, নিরাপদ উড্ডয়নের পাশাপাশি যাত্রীদের আরাম, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানসম্মত সেবা নিশ্চিত করাও এয়ারলাইন্সগুলোর দায়িত্ব। আন্তর্জাতিক রুটে সেবার মানের বৈষম্য দূর করে যাত্রীদের প্রত্যাশিত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের