ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতে না গিয়ে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির তেল রপ্তানি সীমিত করা, নৌ অবরোধ জোরদার এবং স্থলপথে বাণিজ্য বাধাগ্রস্ত করার মাধ্যমে ইরানের অর্থনীতিকে চাপে রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কৌশলের কথা তুলে ধরেন। তিনি জানান, ইরানের অর্থনীতি ক্রমেই সংকুচিত হচ্ছে। আগামী এক থেকে তিন মাসে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
ইরানের অর্থনীতিবিদ ইসাক সাইদিয়ানের মতে, তেল রপ্তানি থেকে আয় প্রায় বন্ধ হয়ে গেলে সরকারি বেতন, পেনশন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়বে। এর প্রভাবে মুদ্রার মান কমা, বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
গত ১৪ জুলাই থেকে ইরানের ওপর দ্বিতীয় দফায় মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এই অবরোধের কারণে ১৪৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং পাঁচটি জাহাজ অচল করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, ২৫ আগস্টের পর থেকে ইরান কোনো জাহাজে তেল তুলতে পারেনি।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের দৈনিক তেল উৎপাদন ২০ লাখ ব্যারেলের নিচে নেমেছে। একই সময়ে অবরোধের বাইরে থাকা ভাসমান অপরিশোধিত তেল ও কনডেনসেটের মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে।
অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আগামী বছরের বাজেট প্রণয়নে তেল রপ্তানি আয় শূন্যে নেমে যাওয়ার সম্ভাবনাও বিবেচনায় রাখছে। এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, কর আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত এবং তেলবহির্ভূত পণ্য রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব। তবে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বাড়ানো প্রয়োজন।
বিশ্লেষকদের আশঙ্কা, মার্কিন অবরোধ দীর্ঘস্থায়ী হলে ইরানের সামগ্রিক অর্থনীতির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও আর্থিক সংকটও আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম