ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টালগুলোর সংবাদ ও সাংবাদিকতার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা ধরে রাখতে সংবাদ প্রকাশের মান নিশ্চিত করা জরুরি। পাঠকদের আগ্রহ বাড়াতে মানসম্মত সংবাদ পরিবেশন এবং দক্ষ সাংবাদিক নিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।
অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়ন ফি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নির্ধারিত পাঁচ হাজার টাকা একটি প্রতীকী ফি। এটি বড় কোনো আর্থিক বোঝা নয়। ফি বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার কোনো প্রস্তাবও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানান তিনি।
বৈঠকে অনলাইন গণমাধ্যমের মালিকদের উত্থাপিত বিভিন্ন দাবি লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।
অনলাইন গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টা ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার মতামত বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের বাধ্যবাধকতা বাতিল, সরকারি বিজ্ঞাপনের সুযোগ সম্প্রসারণ এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ