নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মো. সাফায়াত নামে ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফায়াত ওই গ্রামের মো. শুভ মিয়ার ছেলে। তার মায়ের নাম মোসা. খাদিজা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কোনো এক সময় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশু সাফায়াত। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ বেশে ওঠে
মাত্র ২২ মাস বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে।











