,

চীনে ভূমিধ্বসে শতাধিক নিখোঁজ , থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১২

news-image

চীনের দক্ষিণাঞ্চলের শেনজেন শহরে ভূমিধ্বসের পরে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন। চীনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিশাল পরিমাণের নির্মাণ বর্জ্য ধসের কারণে এই ঘটনা ঘটেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধ্বসটি আঘাত হানার আগে এই শিল্প এলাকা থেকে ৯০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল। শেনজেন চীনের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে অন্যতম এবং শিল্পকেন্দ্র। জানা গেছে এখনো ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারীকে খুঁজছে কর্তৃপক্ষ।  
 

 
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিধ্বসের পরে প্রায় ৬০ হাজার বর্গ মিটার এলাকা ৬ মিটার  উঁচু কাদায় ঢেকে গেছে।  চীনের গণমাধ্যম শেনজেনের জরুরি দুর্যোগ মোকাবেলা পরিস্থিতি কার্যালয়ের প্রধান ইয়াং ফেং এর বরাত দিয়ে জানায়, এই ভূমিধ্বসে ৩৩ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি শ্রমিকদের থাকার স্থান, কয়েকটি কারখানা ও কার্যালয়, একটি ক্যান্টিন ও বিভিন্ন ভবন। বিবিসি।

 

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১২ 

থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াংমাইতে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিল।1450626690 এ ছাড়া থাইল্যান্ড পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাসটি একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১