বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্প আইএসের নিয়োগকর্তা : হিলারি

news-image

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিয়োগকর্তা হিসেবে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় শনিবার ডেমোক্র্যাটদের আরেক প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সঙ্গে এক নির্বাচনী বিতর্কের সময় এ কথা বলেন হিলারি। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনি (ট্রাম্প) আইসিসের সবচেয়ে বড় নিয়োগকারী। তারা (আইএস) লোকজনকে দেখিয়ে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ইসলাম ও মুসলমানদের অপমান করছে। আর এভাবে তারা নতুন করে কট্টরপন্থী জিহাদিদের নিয়োগ দিতে পারছে।' আলজাজিরার খবরে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে বিতর্কে বিভিন্ন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের তীব্র সমালোচনা করেন হিলারি। ওই বিতর্কের সঞ্চালক ছিলেন মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও'ম্যালি। বিতর্কের প্রায় পুরো অংশজুড়েই নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়েও বিতর্ক হয়। বিতর্কের একপর্যায়ে সিরিয়া বিষয়ে হিলারির নীতির সমালোচনা করেন বার্নি স্যান্ডার্স। সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে ডেমোক্র্যাটদলীয় নেতাকর্মীসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল ট্রাম্পের তীব্র সমালোচনা করে। বিশ্বজুড়েও ব্যাপক নিন্দিত হন যুক্তরাষ্ট্রের এ ধনকুবের। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে