বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়াতে সন্ত্রাসী মোকাবিলায় প্রয়োজনে আরো সৈন্য মোতায়েন

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের মোকাবিলায় প্রয়োজনে আরো সামরিক বাহিনী মোতায়েন করা হবে।

সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের আন্তর্জাতিক পর্যায়ে একটি রাজনৈতিক সমাধান বের করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি রেজ্যুলেশন অনুমোদনের পর শনিবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাশিয়া বাশার আল আসাদ সরকারের পাশে আছে কিন্তু যুক্তরাষ্ট্র তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দুই দেশই সিরিয়ায় আইএসএর বিরুদ্ধে বিমান হামলা চালানোর স্থান খুঁজে পেয়েছে।

এ সময় পুতিন সিরিয়ায় রাশিয়ান সামরিক বাহিনীর দক্ষতার কথা তুলে ধরেন।  রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থার মতে, ক্রেমলিনে নিরাপত্তাকর্মীদের নিয়ে আয়েজিত এক অনুষ্ঠানে পুতিন বলেন, আমরা দেখতে চাই আমাদের গোয়েন্দা কর্মকর্তা ও পাইলটরা কিভাবে সমন্বিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে।

পুতিন বলেন, আমাদের সেনা, নৌ এবং বিমান বাহিনী সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করছে। তিনি আরো জানান, আমাদের যা আছে তার সবকিছু এখনও ব্যবহার করা হয়নি, আমাদের আরো অতিরিক্ত সক্ষমতা আছে। প্রয়োজনে আমরা সেটাও ব্যবহার করব। -সিএনএন