বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় ৪ যাত্রী জীবিত উদ্ধার

news-image

ইন্দোনেশিয়ার একটি নিখোঁজ নৌযান থেকে রোববার চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা উত্তাল সমুদ্রে নৌকাটির অন্য আরোহীদের খোঁজে তল্লাশী চালিয়ে যাচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ বারাতা এক বিবৃতিতে বলেন, আজ সকালে ওই ডুবে যাওয়া নৌযানের চার যাত্রীকে পাওয়া গেছে। এদের দুজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। তিনি আরো জানান, তাদেরকে সিওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে সিওয়া শহর অবস্থিত।

দ্বীপটির দিকেই নৌযানটি যাচ্ছিলো। উত্তাল সমুদ্রে বিরাট ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। বারাতা জানান, ওই এলাকায় কয়েকটি তল্লাশী ও উদ্ধার জাহাজ মোতায়েন করা হয়েছে। সেখানে ৫ মিটার (১৬ফুট) দীর্ঘ ঢেউ রেকর্ড করা হয়েছে। স্থানীয় তল্লাশী ও উদ্ধারকারী দলের প্রধান রকি অ্যাসিকিন জানান, মূল ভখণ্ড থেকে প্রায় ১৫ ন্যটিক্যাল মাইল দূরে খোলা সাগরে উদ্ধারকৃত ওই চারজনকে পাওয়া যায়। তিনি বলেন, ঢেউগুলো অনেক দীর্ঘ।

তিনি আরো বলেন, এদের উদ্ধার করে মূল ভখণ্ডে নিয়ে যেতে তিন ঘন্টা সময় লেগেছে। সমুদ্রে প্রতিকূল পরিস্থিতি প্রাথমিক অভিযানকে ব্যাহত করেছে। নৌযানটিতে ১শ ১৮ আরোহী ছিল। এদের ৮৯ জন প্রাপ্ত বয়স্ক, ১৯ শিশু ও ১০ ক্রু। শনিবার বিকালে দুর্ঘটনার সংকেত পাঠানোর পর উদ্ধার অভিযান চালানো হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে