নির্ভয়ার এক ধর্ষক ছাড়া পেয়ে যাচ্ছে আজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিস্তর সমালোচনা স্বত্বেও দিল্লীর আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক অভিযুক্ত কিশোরকে আজ মুক্তি দেয়া হচ্ছে কারাগার থেকে।
নির্ভয়ার বাবা-মা ওই ছেলেটির মুক্তি ঠেকাতে হাইকোর্টে একটি রিট করেও ব্যর্থ হয়েছেন।

রবিবার এই ছেলেটির মুক্তির প্রাক্কালে নির্ভয়ার বাবা-মা বলছেন, ‘আমরা হেরে গেছি, জিতে গেছে অপরাধ’। সরকারের বরাত দিয়ে বিবিসি বাংলার দিল্লী সংবাদদাতা শুভজ্যেতি ঘোষ অবশ্য বলছেন, এখন প্রায় একুশ বছরের তরুণে পরিণত হওয়া ওই ছেলেটিকে ছেড়ে দেয়া হলেও তাকে সার্বক্ষণিক একটি নজরদারীতে রাখা হবে। অন্যান্য নাগরিকদের মতো সমাজে মুক্ত স্বাভাবিকভাবে বিচরণ করবার অধিকার সে পাবে না।

তবে তাকে নতুন করে আইনের আওতায় আনার আর কোনও সুযোগ নেই।
ভারতের আইন অনুযায়ী অপরাধ ঘটানেরা সময়ে কারো বয়স আঠেরোর কম হলে তাকে তিন বছরের বেশী কারাদণ্ড দেয়া যাবে না। এদের বিচার হবে কিশোর আইনে এবং তাকে আটকে রাখাও হবে কিশোর সংশোধনাগারে।
নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সময় ওই ছেলেটির বয়স ছিল আঠেরোর কয়েক মাস কম।

আইনের এই সুযোগটির কারণেই সে তিন বছর কারাভোগের পর আজ মুক্তি পাচ্ছে।
কিন্তু সংবাদদাতা বলছেন, নির্ভয়ার ওই ঘটনার পর ভারতের এখন এই আইনটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে এই ছেলেটির মতো ঘৃণ্য অপরাধে যুক্ত কেউ এই আইনের সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত বেরিয়ে আসতে না পারে।
২০১২ সালে দিল্লীতে চলন্ত বাসে নির্ভয়াকে গণ-ধর্ষণের পর বাস থেকে ছুড়ে ফেলে হত্যার ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

সে ছিল একজন মেডিকেল ছাত্রী। নির্ভয়া তার ছদ্মনাম। সম্প্রতি অবশ্য নির্ভয়ার আসল নাম প্রকাশ করে তার বাবা মা।
তার আসল নাম জ্যোতি সিং।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম