বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশপ্রেম ধর্মের বাইরে নয়

news-image

বিজয়োৎসব প্রতিটি জাতির শ্রেষ্ঠ উৎসব। এ উৎসব মহান প্রভুর অন্যতম নেয়ামত। ইসলামে স্বাধীনতার মর্যাদা অসীম। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছেÑ ‘(হে নবী) তুমি বলো, হে রাজাধিরাজ (মহান আল্লাহ), তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান কর, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নাও, যাকে ইচ্ছা তুমি সম্মানিত কর, যাকে ইচ্ছা তুমি অপমানিত কর; সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবব্ধ; নিশ্চয়ই তুমি সবকিছুর ওপর একক ক্ষমতাবান।’ [সুরা আল ইমরান : ২৬]

ইসলামে দেশপ্রেমের গুরুত্বও অত্যধিক। ‘হুব্বুল ওয়াতানে মিনাল ইমান’Ñ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। দেশপ্রেম ইমানের অঙ্গ বলে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর এবং তোমাদের ন্যায়পরায়ণ শাসকের আদেশ মেনে চল’ [সূরা নিসা : ৫৯]। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘দেশ রক্ষার্থে একদিন এক রাতের প্রহরা-ক্রমাগত এক মাসের নফল রোজা এবং সারারাত ইবাদতে কাটিয়ে দেয়ার চেয়ে উত্তম।’ [মুসলিম শরিফ]। দেশের স্বাধীনতা রক্ষার প্রতি গুরুত্বারোপ করে আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘যে চোখ দেশের সীমান্ত রক্ষায় বিনিদ্র থাকে সে চোখকে জাহান্নাম স্পর্শ করবে না।’

দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় স্বচেষ্ট হয়ে একজন নাগরিক হিসেবে সক্রিয় থাকা প্রতিটি মুমিনের দায়িত্ব ও কর্তব্য। দেশের স্বাধীনতা-সার্বভৌম রক্ষায় হজরত মুহাম্মদ (সা.) যখন সাহাবাদের আহ্বান করেছিলেনÑ তারা তখন সর্বস্ব উজাড় করে সাড়া দিয়েছিলেন। তারা জানতেন, নিজেদের বিশ্বাস, আদর্শ ও দীন-ধর্মমত প্রতিষ্ঠার জন্য একটি স্বাধীন ভূখ-ের প্রয়োজন। ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা যেমন আন্তরিক ছিলেন, তেমনি নিবেদিত ছিলেন দেশপ্রেম ও দেশের স্বাধীনতা রক্ষায়।

৭১-এ সশস্ত্র সংগ্রামে ত্রিশ লক্ষ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, তার মূলেও রয়েছে মুক্তিকামী জনতার নিখাদ দেশপ্রেম ও দেশাত্মবোধ। যার কাক্সিক্ষত ফলস্বরূপ বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু সে দেশপ্রেম কি আমাদের অন্তরে গাঁথতে পেরেছি? বিজয় দিবসে দেশপ্রেমের মহত্ত্ববোধ, মাতৃত্ববোধ ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা কি আমরা নিতে পেরেছি। বীর শহিদদের আত্মার মাগফিরা কামনা করে দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং শৃংখলা প্রতিষ্ঠার শপথ কি আমরা নিতে পেরেছি? দেশ ও জাতির ক্লান্তিলগ্নে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্বাধীনতাকে অর্থবহ করতে আমরা কি উদ্যোগী হয়েছি?
মনে রাখতে হবেÑ দেশটি আমাদের। তাই ভাবতে হবে আমাদেরই। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশীল দেশ হিসাবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের বিকল্প নেই। সব সময় দেশকে কিছু দেওয়ার মনমানসিকতা রাখতে হবে। আজন্ম দেশকে ভালোবাসতে হবে। তবেই সুখী, সমৃদ্ধ, দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়া সম্ভব। অতএব, ৪৫তম বিজয়ের মাসে এ অঙ্গীকারই হোক প্রতিটি বাঙালির।