,

ভাগ্যলিপির ওপর কারও হাত নেই

news-image

ইসলাম ডেস্ক : তাকদিরে বিশ্বাস করা ঈমানের অন্তর্ভ্ক্তু। মানুষের ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে। বিয়ে শাদি, রুজি-রোজগার, ভাল-মন্দ সব আল্লাহ তায়ালার পক্ষ থেকে নির্ধারিত। কেউ চাইলেই তাঁর ভাগ্যলিপি পরিবর্তন করতে পারবে না। তবে দোয়া ও প্রচেষ্টার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় হাদিসে এমন কথাও বলা আছে।

কেউ প্রশ্ন করতে পারেন আগে থেকে লেখা থাকলে মানুষের ভাল-মন্দ কর্মের জন্য তো তার কোন হাত নেই। সবকিছু তাকদিরে লেখা থাকার কারণে মানুষ করে। বিষয়টি ভুল। মানুষ পৃথিবীতে এসে এমন কাজ করবে এ বিষয়টি আগে থেকে তাকদিরে লেখা। এগুলো আল্লাহ তায়ালা আগে থেকেই জানতেন বলে প্রতিটি মানুষের কর্ম তার ভাগ্যলিপিতে লেখে রেখেছেন। এমন নয়, আল্লাহ তায়ালা নির্ধারণ করে দিয়েছেন বরং মানুষই তার ভাগ্যনির্মাতা। আল্লাহ তায়ালা শুধু অগ্রীম বলে রেখেছেন মাত্র। কারণ তিনি সর্বজ্ঞ।  তবে তাকদির নিয়ে খুব বাড়াবাড়ি করাও উচিত নয়। বিষয়টি অনেক স্পর্শকাতর। মানুষের উচিত ভাল কর্ম করে যাওয়া ও মন্দকে এড়িয়ে চলা। 

আল্লাহ তায়ালা যা আদেশ করেছেন তা মেনে চলা ও যার থেকে বাধা দিয়েছেন তা থেকে বিরত থাকা। ফলাফল আল্লাহর হাতে। সবকিছুই আল্লাহর অনুগ্রহ। তাকদির বিষয়ে একটি হাদিসে হজরত আবু আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রা. বলেন, একদিন আমি নবী করিম সা এর পেছনে ছিলাম এবং তিনি আমাকে বললেন, হে যুবক! আমি তোমাকে কয়েকটি বিষয় শিখাতে চাই। কথাগুলো এই, তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি তাঁকে তোমার সামনেই পাবে। জেনে রাখো, দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার কোন উপকার সাধন করতে চায়- তবে আল্লাহ তায়ালা তোমার জন্য যা কিছু নির্দিষ্ট করে দিয়েছেন তার বেশি তারা তোমার আর কোন উপকার করতে পারবে না। আর যদি দুনিয়ার সকল মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ তায়ালা তোমার জন্য যা কিছু নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে তারা তোমার অন্য কোন ক্ষতিই করতে পারবে না। কেননা লেখার কলম উঠিয়ে নেয়া হয়েছে এবং ভাগ্যলিপি লেখা পাতাগুলোও শুকিয়ে গেছে। (তিরমিজি)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে