বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেছে বেছে সন্ত্রাস দমনেই তৎপরতা পাকিস্তানের!, শিখদের বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিলেন বারাক ওবামা

news-image

কেবল পাকিস্তানি তালেবানদের দমনেই তৎপরতা ইসালামাবাদের। অথচ সে দেশেরই একাধিক জঙ্গি সংগঠন ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে সক্রিয়। তাদের নিয়ে উদ্বেগ নেই পাকিস্তানের। জানালেন মার্কিন কূটনীতিক রিচার্ড জি ওলসন। বিশেষ মার্কিন প্রতিনিধি হিসেবে তিন বছর পাকিস্তানে ছিলেন ওলসন। আমেরিকায় ফিরেছেন সদ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত মার্কিন সেনেটরদের কমিটিতে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আফগান তালবান আর পাকিস্তানি তালেবানের মধ্যে ফারাক করে ওরা। সন্ত্রাস যখন‍ অভ্যন্তরীণ সমস্যা তখন পাকিস্তানের তৎপরতা চোখে পড়ে। কিন্তু প্রতিবেশী দেশের সমস্যা নিয়ে তারা চিন্তিত নয়। অথচ ভারত এবং পাকিস্তানের আলোচনার টেবিলে সন্ত্রাসই সব সময় ইস্যু হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার হাক্কানি নেটওয়ার্ক এবং তালেবানদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলেছে। হাক্কানি নেটওয়ার্ক নিয়ে কোনও কথাকেই তারা গুরুত্ব দেয় না। বহুদিন ধরেই উত্তর ওয়াজিরিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলোর গতিবিধি নিয়ে পাকিস্তানকে আশঙ্কার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন। চাপে পড়ে অবশেষে উত্তর ওয়াজিরিস্তানের অনেকটা অংশ জঙ্গি কবলমুক্ত করেছে তারা।

 

 

শিখদের বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিলেন বারাক ওবামা 

খুব শিগগিরই পাগড়ি, দাড়ি সমেত মার্কিন সশস্ত্র সেনাবাহিনীতে যোগ দিতে পারেন শিখরা। বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্রিসমাসের ছুটির আগে নির্বাচিত কিছু অতিথিকে হোয়াইট হাউস ঘুরে দেখানোর জন্য আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট এবং তাঁর পরিবার। 31f9ca7b2eaba0aa969f7e2a31a7280e-Obamaবুধবার হোয়াইট হাউসে সে রকমই এক অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন শিখ কাউন্সিল অন রিলিজিয়ন অ্যান্ড এডুকেশন সংস্থার চেয়ারম্যান রাজবন্ত সিং। সেখানেই ওবামাকে তিনি অনুরোধ জানান, দাড়ি এবং পাগড়ি সমেত শিখদের মার্কিন সশস্ত্র সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হোক। তাতেই সায় দিয়েছেন ওবামা বলে জানালেন রাজবন্ত সিং। সম্প্রতি এক শিখ সেনাকে এক মাসের জন্য পাগড়ি এবং দাড়ি রাখার অনুমতি দিয়েছে মার্কিন সশস্ত্রবাহিনী।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা