বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ প্রশিক্ষণ মহড়ায় ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান , যুক্তরাষ্ট্রের ন্যাশভিল বিমানবন্দরে বিমান ছিটকে পড়ে আহত ৮

news-image

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুদ্ধ বিমান যৌথ এক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছে। আমেরিকার এফ ২২, ব্রিটেনের টাইফুন ও ফ্রান্সের রাফাল বিশ্বের সবচেয়ে উন্নতমানের এ তিন যুদ্ধ বিমানকে এয়ার শো’তে অংশ নিতে দেখা গেছে।
এ তিন দেশের সামরিক বাহিনী সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এটি কোন যুদ্ধ মহড়া ছিল না। ছিল ত্রিপক্ষীয় প্রশিক্ষণ মিশন।
চলতি মাসে প্রায় দুসপ্তাহ ধরে প্রশিক্ষণটি চলছে। এ সময়ে তিন দেশের বিমানগুলো পাতানো শত্রুর বিরুদ্ধে মহড়া চালিয়ে আসছে।
বিশ্বজুড়ে আকাশ প্রতিরক্ষা পদ্ধতির অব্যাহত বৃদ্ধির ফলে পশ্চিমা এসব জোট এ ধরণের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে।
মার্কিন বিমান বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক ওয়েলস বলেন, বিশ্বে বর্তমানে ১০টি সমন্বিত আকাশ প্রতিরক্ষা পদ্ধতি রয়েছে। আগামী ১০ বছরে এ সংখ্যা হবে ২৫।
এদিকে জোটবদ্ধ হয়ে এসব প্রশিক্ষণ চালালেও এ তিন দেশের বিমান বাহিনী তাদের নিজ নিজ সক্ষমতার বিষয় প্রকাশে সতর্ক রয়েছে। 

 

যুক্তরাষ্ট্রের ন্যাশভিল বিমানবন্দরে বিমান ছিটকে পড়ে আহত ৮ 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনায় পড়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ট্যাক্সিওয়ে থেকে বিমানটি ছিটকে খাদে পড়লে আট যাত্রী আহত হয়।093429b

ন্যাশভিল ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। তাদেরকে নিকটস্থ একটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। টেক্সাসের হিউস্টন থেকে ছেড়ে আসা সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৩৩ আরোহী ও পাঁচজন ক্রু ছিলেন। বিমানটি একটি খাদে পড়ে সামনের অংশ মাটিতে গেঁথে যায়।

এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৫টার দিকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৩১ নম্বর বিমানটি ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রবেশদ্বারের দিকে যাওয়ার সময় ট্যাক্সিওয়ে থেকে ছিটকে পড়ে।

 

 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে