বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের পাল্লায় এখন ভারত!

news-image

সপ্তাহ ঘুরতে না ঘুরতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আরো একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। মঙ্গলবার প্রায় ৯০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। এর আগে প্রায় ২ হাজার ৭৫০ কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম একই ধরণের ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এর ফলে ভারতের বিভিন্ন শহর এখন পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের নাগালে চলে এল বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এই প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মাজহার জামিল বলেছেন, এই উৎক্ষেপণের ফলে দেশের সামরিক প্রতিরোধী ক্ষমতা জোরদার করায় একটা বড় মাইলস্টোন ছুঁল পাকিস্তান। তিনি দাবি করেন, পাকিস্তান এই উপমহাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান চায় আর পরমাণু প্রতিরোধ ক্ষমতা হাতে থাকলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা আরো জোরদার হবে। 
ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য সামরিক বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রেসিডেন্ট মামনুন হুসেন। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে