বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নারীদের পোশাকই দায়ী ধর্ষণের জন্য’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধর্ষণের কারণ নিয়ে মন্ত্রী-আমলাদের বিতর্কিত মন্তব্যের তালিকা অনেক লম্বা। এদের কেই কেউ ধর্ষণের জন্য খোদ নারীদের পর্যন্ত দায়ী করেছেন। অপরাধীদের শাস্তির মুখোমুখি করার চেয়ে অনেককেই নারীদের পোশাককে ধর্ষণের কারণ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকতে দেখা গেছে।
আবার গণধর্ষণ ও খুনের এক ঘটনার পর উত্তরপ্রদেশের শাসক দলের প্রধান মুলায়ম সিং বলেছিলেন, 'বাচ্চা ছেলে। একটা ভুল করে ফেলেছে।' এবার একই রাজ্যের পুলিশের ডিজি জগমোহন যাদব বললেন, 'রাম রাজত্বেও ধর্ষণ হতো।' ধর্ষণ ও নারী নির্যাতনে দুনিয়াজুড়ে সমালোচিত উত্তরপ্রদেশ। সেই রাজ্যেরই খোদ পুলিশপ্রধানের মুখে ধর্ষণ নিয়ে এরকম মন্তব্যে তীব্র নিন্দা শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে।
বুধবার লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে রাজ্যে ধর্ষণ বেড়ে যাওয়া প্রসঙ্গে জগমোহন যাদব বলেন, 'নারীদের প্রতি অপরাধ সম্পূর্ণ বন্ধ করা পুলিশের পক্ষে সম্ভব নয়। ধর্ষণ তো রাম রাজত্বেও হতো।' জগমোহন যাদবের কথার নিন্দা করে বিজেপি নেতা বাহাদুর পাঠক বলেন, 'ডিজির মুখে এই ধরনের কথা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচক।'

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে