বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বোতলবন্দি টাটকা বাতাস বিক্রি হচ্ছে

news-image

ধোঁয়া-দূষণে ঢেকে গিয়েছে চীন। বিশেষকরে রাজধানী বেইজিং-য়ে শ্বাস-প্রশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে।এই সুযোগে মাঠে নেমে পড়েছে কানাডার এক কোম্পানি। চীনে বোতলবন্দি টাটকা বাতাস বিক্রি করছে ভাইটালিটি এয়ার নামের ওই কানাডীয় কোম্পানি। এক বোতল বাতাসের দাম ২৮ মার্কিন ডলার বা ১৮.৫০ পাউন্ড। প্রথম দফায় চীনের বাজারে ৫০০ বোতল বাতাস ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। অর্ডার গিয়েছে আরও ৭০০ বোতলের।

শুনতে অবাক লাগলেও সত্যি। শ্বাস নেওয়ার বাতাসও এবার গ্যাঁটের কড়ি খরচ করে কিনতে হচ্ছে! কয়েক বছর আগেও যেমন বোতলের জল কিনে খাওয়ার কথা ভাবতে পারা যেত না, তেমনই এবার বাজারে বিক্রির জন্য হাজির বোতল-বন্দি বাতাস।

গত ডিসেম্বরেই বায়ূ দূষণের কারণে প্রথম লাল সতর্কতা জারি হয়েছিল চীনের রাজধানী বেইজিং-য়ে। বাতাসে ভাসমান ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকর গ্যাস এতটাই বেড়ে গিয়েছে যে নির্দিষ্ট সময়ের জন্য শহরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয় নির্মাণ কাজ, শহরের রাস্তা থেকে গাড়ির সংখ্যা কমিয়ে ফেলা হয় অনেকটা। প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে বের হতে বারণ করে প্রশাসন।

এই অবস্থাকেই কাজে লাগাতে চীনের বাজারে বোতল ভর্তি বাতাস বিক্রির উদ্যোগ নিয়েছে কানাডার কোম্পানি ভাইটালিটি এয়ার। গত দু-মাস ধরেই চীনে বিজ্ঞাপন করছিল তারা। চীনের অলনাইন শপিং পোর্টাল টাওবাও-য়ে এই বাতাস-বোতল বিক্রি শুরু হতেই কিছুক্ষণের মধ্যেই Zv sold out হয়ে যায়।

শুধু কানাডার এই কোম্পানি নয়, চীনের দুষণকে কাজে লাগিয়ে কিছু অতিরিক্ত মুনাফা লুটে নেওয়ার আশায় ঝাংজিয়াং শহরের একটি রেস্তোঁরাও। রেস্তোঁরায় এয়ার পিউরিফায়ার মেশিন বসিয়ে, খাবারের বিলের সঙ্গে অতিরিক্ত চার্জ নিচ্ছে ওই রেস্তোঁরা।

দিল্লিতে বায়ু দূষণ যেভাবে চোখ রাঙাচ্ছে, তাতে কী মনে হচ্ছে? অচিরেই আমাদের দেশেও দেখা যাবে এই দৃশ্য। ইতিমধ্যে হালফিলে এয়ার পিউরিফায়ার মেশিনের বিক্রি যেভাবে বাড়ছে, তাতে এখনই রাশ না টানলে আমরাও যে এই অবস্থার মুখোমুখি হব, তা বলাই যায়। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে