,

পাকিস্তানে এক দিনে ৮ খুনির ফাঁসি কার্যকর

news-image

পেশোয়ারের আর্মি স্কুলে সন্ত্রাসী হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আরো আট খুনির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। দেশটিতে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার বর্ষপূর্তির মাত্র একদিন আগে মঙ্গলবার ফাঁসির এ রায় কার্যকর করা হয়। ভয়াবহ ওই হামলার পর মৃত্য্যুদন্ড কার্যকরের ওপর থেকে ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ইসলামাবাদ সরকার।

গত বছরের ১৬ ডিসেম্বর পেশোয়ারের সেনা পরিচালিত একটি স্কুলে তালেবানের ভয়াবহ হামলায় দেড়শোরও বেশি লোক নিহত হওয়ার পর পাকিস্তান সন্ত্রাসীদের দমনের অংশ হিসেবে মৃত্যুদন্ড কার্যকর শুরু করে। মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে সাজাপ্রাপ্ত ওই আট ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে এএফপি জানিয়েছে। এ সম্পর্কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কারাগার বিষয়ক উপদেষ্টা চৌধুরী আরশাদ সাঈদ এএফপিকে বলেন, সাজাপ্রাপ্ত দুই খুনিকে মুলতান, ভাওয়ালপুর ও গুজরাটে দুজন করে এবং আটক ও ডেরা গাজিখানে একজন করে ফাঁসি দেয়া হয়।

দেশটিতে মৃত্যুদন্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ পর্যন্ত কতজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তার কোনো সরকারি হিসেব নেই। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এ সংখ্যা প্রায় তিনশ।

এর সমর্থকরা বলছেন, দেশে জঙ্গি দমনের সবচাইতে কার্যকর উপায় হচ্ছে মৃত্যুদণ্ড। তবে সমালোচকরা মনে করেন, এই বিচারিক পদ্ধতিটি অবৈধ। কেননা দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় ভুক্তভুগীরা নির্মম পুলিশি নির্যাতনের শিকার হন এবং বিচারে নিজেদের নির্দোষ প্রমাণের জন্য পর্যাপ্ত আইনি সহায়তাও তারা পান না। এছাড়া গত কয়েক মাসে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের সিংহভাগের বিরুদ্ধেই কোনো সন্ত্রাসী অভিযোগ ছিল না।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১