ফিলিপাইনে টাইফুন : ৮ লাখ মানুষ ঘরছাড়া

news-image

ফিলিপাইনে আজ মঙ্গলবার সকালে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘টাইফুন মেলর’ আঘাত হেনেছে। শক্তিশালী এই ঝড়ের আঘাতে দেশটির নারকেল-সমৃদ্ধ এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। এর মধ্যে প্রায় আট লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।এ ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঝড়ের কারণে কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ঘূর্ণিঝড়টির স্থানীয় নাম নোনা। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে দেশটির উত্তর দিকে রম্বলন দীপপুঞ্জে এই ঘূর্ণিঝড় আঘাত হানার পর দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে যাচ্ছে। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

দেশটির আবহাওয়া বার্তা দেওয়া সংস্থা ‘আকুওয়েদার’ থেকে জানানো হয়েছে, মেলর দুর্বল হয়ে ফিলিপাইনের মধ্যাঞ্চল অতিক্রম করছে। আকস্মিক দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারেরও বেশি। এই গতিবেগের বাতাস প্রবাহিত হয়ে দক্ষিণাঞ্চলের লুজন থেকে মিনদ্রোর দিকে যাচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক আলেক্সান্ডার পামা বলেন, মেলরের কারণে প্রায় আট লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড়ের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ৪৬ ফুট উচ্চতার ঢেউয়ের কারণে মাছ ধরার নৌকা ও মৎস্যজীবীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনে প্রতি বছর কমপক্ষে ২০টি বড় ধরনের সামুদ্রিক ঝড় আঘাত হানে। ২০১৩ সালের ‘হাইয়ান’ ঝড়ের আঘাতে ছয় হাজার ৩০০ জনের প্রাণ হানি ঘটেছে ও ১৪ লাখ মানুষ ঘরবাড়ি হারায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম